ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকায় তিনটি বাড়ির সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার দিবাগত রাতে ঘটে যাওয়া এ ঘটনার খবর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অস্বাভাবিক এ ঘটনায় অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দুটি বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। অন্যদিকে, বুধবার রাতেই মোসলেহ উদ্দিনের বাড়ির গ্রিলে একটি ব্যাগ ঝুলতে দেখা যায়। পরে ব্যাগের বিষয়টি জানাজানি হলে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়।
যেসব বাড়িকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে, সেগুলোর মালিক হলেন—গত মাসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মো. মোসলেহ উদ্দিন এবং তাঁর প্রতিবেশী মো. ওয়াহিদ ভুইয়া রিপন ও সেন্টু মিয়া।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই বড় চন্দ্রাইল এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনার উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১ ঘন্টা ৪০ মিনিট আগে
১ ঘন্টা ৫০ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে