জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনও সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ঝিলমিল অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন। অনুষ্ঠানের শুরুতে মো. জাকারিয়া হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত এবং বাঁধন দত্ত পবিত্র গীতা পাঠ করেন। পরে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ফুল দিয়ে বরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের। এর আগে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো এবং বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবিপ্রবির গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নতুন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। অল্প কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দৃশ্যমান করার চেষ্টা করা হবে। সেখানে অধিক আসনবিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত হলরুমও থাকবে। অনুষ্ঠান নিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়টি নতুন হলেও এর শিক্ষক-শিক্ষার্থীরা বেশ উদ্যমী। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে তোমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্ববিদ্যালয়জীবনে তোমরা বড়দের সম্মান করবে। আর সিনিয়র শিক্ষার্থীদের বলব, তোমরা ছোটদের স্নেহ করবে। তোমাদের মেধা ও জ্ঞানচর্চার মধ্য দিয়ে একদিন এই বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, বাংলাদেশ বিমানের কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ। নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুমাইয়া বিনাত, গোলাম মাওলা রনি, তানভীর হাসান ও সজীব রায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামীম মিয়া, গণিত বিভাগের ইমতিয়াজ আহমেদ ফাহিম, সিএসই বিভাগের নয়ন চন্দ নাথ এবং রসায়ন বিভাগের সাব্বির হোসেন তামিম। এ সময় উপস্থিত ছিলেন সুবিপ্রবির পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মারুফ চাঁন, সহকারী অধ্যাপক ড. মোবারক হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রভাষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরা এবং সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ ও তৃতীয় ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান।
আরও খবর