পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার ২২৩ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০ কালের পরিক্রমায় হারিয়ে যাওয়া তাড়াইলের গ্ৰামীণ সংস্কৃতি ডোমারে আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্পে সঠিক নির্বাচন ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব ও অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে সিলেট সাইবার আদালতে দায়েরকৃত ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাব। অবিলম্বে মামলা প্রত্যাহার ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গলের স্থানীয় এক রেস্টুরেন্টে ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত ও কর্মসূচি গ্রহণ করা হয়।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, লেখালেখি, শিক্ষা উদ্যোগ ও সামাজিক-সাংস্কৃতিক নানা ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত সাংবাদিক এহসানের ওপর এ ধরণের মামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সংবাদকর্মীরা।

জরুরি সভা ও কর্মসূচি ঘোষণা :

শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জরুরি সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য সচিব রুবেল আহমদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কাওছার ইকবাল, সৈয়দ আমিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আবুজার বাবলা, প্রেসক্লাবের সদস্য এম এ রকিব, সাইফুল ইসলাম, সৈয়দ ছায়েদ আহমদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য শামসুল ইসলাম শামীম, সদস্য কাজী গোলাম কিবরিয়া জুয়েল, মুসলিম চৌধুরী, মামুন আহমেদ, মিজানুর রহমান আলম, সুলতান মাহমুদ।

সভা থেকে আগামী বৃহস্পতিবার শ্রীমঙ্গলে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রেসক্লাবের যৌথ বিবৃতি :

এদিকে, সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদ।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডা. সিনথিয়া তাসনিম কর্তৃক সাংবাদিক মো. এহসানুল হকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা। সরকারি দায়িত্বে থাকা একজন কর্মকর্তার কর্মকাণ্ড বা জনস্বার্থসংশ্লিষ্ট অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব।

তারা আরও উল্লেখ করেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের এই প্রবণতা মুক্ত গণমাধ্যম ও স্বাধীন মতপ্রকাশের পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। বিশেষ করে জনস্বাস্থ্য বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জবাবদিহি নিশ্চিত না হলে সাধারণ মানুষের তথ্য জানার অধিকার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়।

স্বাধীন তদন্ত ও মামলা প্রত্যাহারের দাবি :

জরুরি সভা ও যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক এহসানুল হকসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একইসাথে পুরো বিষয়টি নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তারা।

দাবি না মানা হলে সাংবাদিক সমাজ তাদের অধিকার আদায়ে কঠোর রাজপথের সংগ্রামে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।


Tag
আরও খবর


6ae9b7d8e4dab-031126043048.webp
মানুষের জন্য মানুষ

৩৮ মিনিট আগে