প্রকাশের সময়: 03-11-2026 12:21:55 am
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে আব্দুল্লাহ মুহসিন তানজিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মামুনুর রশিদ হাছিব দায়িত্ব পেয়েছেন।
গত ৩০ অক্টোবর (শুক্রবার) ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ইয়াছিন মো. রাকিব এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তাসলিমা আক্তার।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আজমান ইমতিয়াজ মুরাদ, মুনতাসির মাহমুদ, অর্ক চৌধুরী, অর্ণব শেখর দাস, জিহাদুল ইসলাম, নাফিস উদ্দিন, কথা ঘোষ, ইমাদ হোসাইন, মোহাম্মদ বিন সালাম, সাজিদ মাহমুদ জিসু, মো. মেরাজ হোসেন ও মো. আরিফুল ইসলাম মাসুম।
এ ছাড়া কমিটিতে আইন, তথ্য ও প্রযুক্তি, দুর্যোগ ও ত্রাণ, উদ্যোক্তা ও উদ্ভাবন, ধর্ম, দপ্তর, অর্থ, প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং তাঁদের সহ-সম্পাদকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও হল প্রতিনিধিসহ বিভিন্ন পদে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
হল প্রতিনিধিদের মধ্যে রয়েছেন শহীদ জিয়াউর রহমান হল, বিজয় ২৪ হল, এম. কেরামত আলী হল, তাপসী রাবেয়া বসরী হল ও কবি বেগম সুফিয়া কামাল হলের প্রতিনিধিরা।
নবনিযুক্ত সভাপতি আব্দুল্লাহ মুহসিন তানজিম বলেন, “চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করাই হবে আমার প্রধান লক্ষ্য। সংগঠনটি শুধু একটি সাংগঠনিক প্ল্যাটফর্ম নয়, বরং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগের প্রতিটি শিক্ষার্থীর আস্থা, ভালোবাসা ও সহযোগিতার জায়গা হয়ে উঠুক, সেটিই চাই।”
তিনি আরও বলেন, "এ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি, বিশেষ করে শিক্ষকদের প্রতি, তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি"।
নতুন কমিটির নেতারা জানান, চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি তাঁদের কল্যাণে কাজ করবেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রাম বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়েও সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৬ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৫ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে