সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

কারাগারে আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন নামঞ্জুর ।

কারাগারে আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন নামঞ্জুর । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলার মামলায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর আওয়ামী লীগ ও পৌর যুবলীগের দুই নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া কালুখালীর রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল (৪৭) এবং পৌর যুবলীগের সভাপতি শেখ সোহেল (৪৪)। শুনানি শেষে আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।’ এদিকে, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা কালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। পরে ১০ ডিসেম্বর রাজবাড়ীর দেবগ্রামের বাসিন্দা ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। পুলিশ বলছে, হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরও খবর
deshchitro-6a3462b773908-190626032719.webp
সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২

৩ ঘন্টা ৪ মিনিট আগে