নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয়ে চাষাবাদের শস্য কর্তন উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১২ মে সোমবার বেলা ১১টায় উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামের মাঠে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন। উদ্বোধন শেষে সমলয় পদ্ধতিতে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা শুরু করা হয়। উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন বলেন, সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় কাংশা ইউনিয়নের কাংশা ও দুপুরিয়া গ্রামের কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। এই পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণে ব্যবহার করা হয়েছিল আধুনিক কৃষি যন্ত্রপাতি। ফলে কৃষিতে নতুন দুয়ার খুলেছে। তিনি বলেন, সময় অপচয়রোধে কৃষি যান্ত্রিকীকরণের যুগোপযোগী পদ্ধতি হচ্ছে ‘সমলয়’ চাষ। এ পদ্ধতিতে জমিতে সার ও বালাইনাশক প্রয়োগ করা হয় একই মাত্রা ও একই সময়ে। ফলে ধানের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। এখানে রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ করা হয়েছে। এখন কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহার করে ধান কর্তন করা হচ্ছে। আর এই কাটা পর্যন্ত সম্পূর্ণ খরচ কৃষি অফিস বহন করেছে। এই প্রকল্পের আওতায় থাকা সব জমিতে একই সময়ে ধান বপন করা হয়েছে এবং একই সময় কাটা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার কৃষক-কৃষানিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর