শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের চৌমুহনা থেকে কর্মসূচির শুরু হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল পিএফজির কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, সদস্য শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ মসুদ আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ সাগর, মো. সামছুল ইসলাম, আমাসুফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক মো. নাসির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংঘাত ও সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের চর্চা বাড়াতে হবে। ধর্ম, মত ও পরিচয়ের ভিন্নতা ভুলে পারস্পরিক সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
১ ঘন্টা ১ মিনিট আগে
৩৩ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪১ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৫১ দিন ৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৩ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩০ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩৩ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে