‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বড়লেখা পৌরসভার পাখিয়ালা চৌমুহনী এলাকার বাসিন্দা, দৈনিক খবরপত্রের বড়লেখা প্রতিনিধি এবং বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খলিলুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী আলহাজ্ব আছদ্দর আলী (আছই মহাজন)-এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


এ-উপলক্ষ্যে গত বুধবার এশার নামাজের পর মরহুমের কবর জিয়ারত শেষে তার বড়ীতে এক দোয়া ও মোনাজাতএর আয়োজন করা হয় এছাড়াও গত শুক্রবার স্হানীয় পশ্চিম পাখিয়ালা টিলার মসজিদে জুম্মার নামাজ শেষে  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও শিরনী বিতরণ করা হয়।


হাজী আছদ্দর আলী ২০০৪ সালের ২১ সেপ্টেম্বর মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে যান।


হাজী আছদ্দর আলীর মৃত্যুতে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, সাবেক বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব কমর উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিরা শোক প্রকাশ করেছিলেন।


এ ছাড়া দৈনিক জালালাবাদের সাবেক সহকারী সম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, সাপ্তাহিক সিলেটের কথা-এর সম্পাদক আব্দুর রাজ্জাক, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরোপ্রধান কবীর আহমদ সুহেল, সাপ্তাহিক বড়লেখার সম্পাদক ও প্রকাশক এম এম আতিকুর রহমানসহ সাংবাদিকরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন।

আরও খবর