সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং

শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে  স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর ১৩তম বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলাঅনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের সার্বিক বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন ও প্রবীণ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকখালী স্বপ্ন-চূড়ার ফাউন্ডেশনের পরিচালক মোঃ জাহিদ আনোয়ার।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা পথিক কুমার মন্ডল, উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রাব্বানী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান লিটন,শিক্ষক রনজিৎ কুমার বর্মন।

 এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধানগণ, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টামণ্ডলী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মানিকখালী পশ্চিমপাড়া যুব সংঘের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩ বছরের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ উপকূলীয় অঞ্চল শ্যামনগরে আর্তমানবতার সেবায়, শিক্ষা বিস্তারে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলা আগামী দিনে সমাজসেবামূলক কাজকে আরও বেগবান করতে এবং তরুণ প্রজন্মকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।

দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনে স্বেচ্ছাসেবীদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, বিশেষ সম্মাননা স্মারক প্রদান এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আরও খবর