বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান মিরসরাইয়ে ইদারাতুল কুরআন হিফজ মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ কিশোরগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা'র কম্বল হস্তান্তর বিপন্ন শকুন রক্ষায় সুন্দরবনে বসছে আন্তর্জাতিক সম্মেলন, আসছেন ১০ দেশের বিশেষজ্ঞ আশাশুনিতে ২৩৮০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ৩ দিনের টানা বৃষ্টিতে কচুয়ায় ফসলের ব্যাপক ক্ষতি দিনাজপুরে সাজু-রাশেক পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও সচেতনতা কার্যক্রম

বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2026 01:19:51 pm

বিশ্বের যে কোনো দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি এ কথা জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।


এর আগে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়; দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে।


আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা রাষ্ট্রীয় বিমানে বাংলাদেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা এসব কথা বলেন।


এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

আরও খবর