আন্তর্জাতিক পর্যায়ে সম্মাননায় ভূষিত হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। কমিউনিটি সার্ভিস, মানবকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ব্যতিক্রমধর্মী উদ্ভাবনী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক Noble New York Prize USA এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক উদ্যোগের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননার অংশ হিসেবে তাঁকে একটি বিশেষ ক্রেস্ট, স্বর্ণপদক ও সনদপত্র দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর ২০২৬ শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে এসব সম্মাননা গ্রহণ করেন।
নিজের এ আন্তর্জাতিক অর্জনকে ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে জন্মভূমি শেরপুর জেলার সর্বস্তরের মানুষের প্রতি উৎসর্গ করেছেন ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ করে শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ শেরপুরবাসীর প্রতি এ সম্মাননা উৎসর্গ করে তিনি বলেন, এ অর্জন তাঁর কাছে শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়; বরং জন্মভূমির মানুষের জন্যও আনন্দ ও গর্বের বিষয়।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনার আলোচনায় শেরপুর জেলা অনেক সময়ই অবহেলিত থেকে যায়। সেই শেরপুরের একজন সাধারণ মানুষ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এমন স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।
ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের দাবি, তাঁর জানা মতে, বাংলাদেশ তথা শেরপুর জেলা থেকে এ সম্মাননার জন্য তিনিই প্রথম মনোনীত হয়েছেন। তবে এ বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, মানুষের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে একদিন তার স্বীকৃতি পাওয়া যায়। এ সম্মাননা ভবিষ্যতে শেরপুরের মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি তাঁর এ অর্জন জন্মভূমির মানুষ, শুভাকাঙ্ক্ষী ও সকল সহযোগীর প্রতি উৎসর্গ করে সবার দোয়া কামনা করেছেন। সততা, নিষ্ঠা ও মানবিক দায়বদ্ধতা নিয়ে দেশ, মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতিকে শেরপুরের মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার উপলক্ষ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কৃতী সন্তান।
৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ১১ মিনিট আগে
১৫ ঘন্টা ১৯ মিনিট আগে
১৫ ঘন্টা ২১ মিনিট আগে
১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১১ মিনিট আগে