বিশ্বের যে কোনো দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা মিশনে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) তিনি এ কথা জানান।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বিশ্বের যে কোনো দেশে বাংলাদেশের মিশনে গেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই বলেও মন্তব্য করেন তিনি।


এর আগে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে আরেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয়; দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই ফিরতে হবে।


আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা রাষ্ট্রীয় বিমানে বাংলাদেশে ফিরতে চান বলে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা এসব কথা বলেন।


এ সময় দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনাগুলো নিয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর অভিযোগ, দিল্লি থেকে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার কঠোরভাবে মোকাবিলা করবে বলেও জানান তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024