লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান

দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম

দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম
​চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি:
​দিনাজপুর সদর উপজেলার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ এবং রাসায়নিক সার (মিউরিয়েট অব পটাশ বা এমওপি) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
​২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিনাজপুর পৌরসভাসহ সদর উপজেলার ১০টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
​সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রুহুল আমিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "কৃষকরা আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে 'কৃষক কার্ড' প্রদানসহ বিনামূল্যে সার, বীজ ও আধুনিক কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবেন।"
​অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লা আল মাসুদ তুষার, ৯নং আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সরকার, জেলা বিএনপির ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  মোঃ মামুনুর রশিদ কচিসহ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর







6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৫ ঘন্টা ১০ মিনিট আগে