লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ দিনাজপুরের বীরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ নাগেশ্বরীতে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন: গ্রামীণ নারীদের দোরগোড়ায় জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং জুলাই প্রশ্নে প্রধানমন্ত্রী সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন: নাহিদ ইসলাম দেশে ফিরলেই গ্রেফতার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে মিরসরাইয়ে আল-হাওয়া মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের খতমে কোরআন ও দোয়া মাহফিল ময়মনসংহে আইনশৃঙ্খলার পরিস্থিতি সুন্দর স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে অভি"যান

দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত

ছবি সংগৃহীত

‎
‎সুন্দরবনের আলোরকোলে তিন দিনের আয়োজনের সমাপ্তি, প্রকৃতি সুরক্ষায় বিশেষ সতর্কতা
‎
‎সুন্দরবনের দুবলার চরে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসবের শেষ পর্ব পুণ্যস্নান। বঙ্গোপসাগরের মোহনায় আলোরকোলে তিন দিনব্যাপী এ উৎসবকে ঘিরে সমবেত হয়েছেন হাজারো পুণ্যার্থী। পূজা-অর্চনা শেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাগরের নোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা স্মরণে এ উৎসবের আয়োজন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রাস পূর্ণিমায় সাগরের প্রথম জোয়ারের পানিতে স্নান করলে পাপমুক্তি ঘটে এবং মনের বাসনা পূর্ণ হয়।
‎
‎এবার ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা ও বৈরী আবহাওয়ার মধ্যেই গত রোববার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বৃষ্টি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা দুবলার চরে সমবেত হন। সোমবার সন্ধ্যায় সম্পন্ন হয় পূজা-অর্চনা। আজ মঙ্গলবার সকালে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে তিন দিনের এ ধর্মীয় আয়োজন।
‎
‎বছরের অধিকাংশ সময় দুবলার চরে থাকে জোয়ার-ভাটার গর্জন, গাঙচিলের ডাক আর শুঁটকি উৎপাদনে ব্যস্ত জেলেদের কর্মচাঞ্চল্য। তবে রাস পূর্ণিমা এলেই নির্জন এ চর পরিণত হয় ধর্মীয় উৎসবের মিলনমেলায়।
‎
‎প্রকৃতি সুরক্ষায় বিশেষ সতর্কতা
‎
‎একসময় রাস পূজাকে কেন্দ্র করে দুবলার চরে বসত জমজমাট বাণিজ্যিক মেলা। তবে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণ কমাতে ২০২১ সাল থেকে মেলা বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ পর্যটকদের প্রবেশ সীমিত করে নির্ধারিত সংখ্যক পুণ্যার্থীর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
‎
‎এবারের উৎসবেও সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। বনের ভেতরে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, পলিথিন ও অপচনশীল সামগ্রী বহন নিষিদ্ধ করা হয়েছে। উৎসব চলাকালে এবং পরবর্তী সময়ে বন বিভাগের কর্মী, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবীরা চরের বালিয়াড়ি ও নদীতীর থেকে প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছেন।
‎
‎দুবলার চরের আলোরকোলে অবস্থানরত কয়রা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় আকভানের শঙ্কা কাটিয়ে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত চরে এসেছেন। উৎসবের আনন্দের পাশাপাশি সুন্দরবনের পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
‎
‎স্থানীয়দের প্রত্যাশা, যুগ যুগ ধরে আলোরকোলে রাস উৎসবের ঐতিহ্য অব্যাহত থাকবে। তবে ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দ যেন সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্য প্রাণীর নিরাপদ বিচরণ এবং প্রাকৃতিক পরিবেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়। প্রকৃতিকে সুরক্ষিত রেখেই এ ঐতিহ্যবাহী উৎসবের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান তাঁদের।

‎
আরও খবর







6b05364914e05-241126010129.webp
অভিনেতা সোহেল খান আর নেই

৫ ঘন্টা ১০ মিনিট আগে