দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী যে ৫টি জিনিস ভুলেও টিস্যু দিয়ে পরিষ্কার করা যাবে না আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে পদক্ষেপ চান জোহরান মামদানি শ্যামনগরে মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশনের ১৩তম স্বেচ্ছাসেবী মিলনমেলা পীরগাছা শিরোনামহীনের প্রিমিয়ার লীগের ক্রিকেট টুর্নামেন্ট লালপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গফরগাঁওয়ে এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত দিনাজপুরে ২,২০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর আলম কুলিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুবলার চরে আজ রাস উৎসবের শেষ পর্ব, পুণ্যস্নানে নামবেন হাজারো ভক্ত গৌরীপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপি নেতা আকরাম হোসেন বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান আর নেই কুতুবদিয়ায় এমপি আলমগীর ফরিদের নেতৃত্বে বিক্ষোভ আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, সম্মাননা উৎসর্গ করলেন শেরপুরবাসীকে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত, আটক ১ বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে মিরসরাইয়ের আনাস ফাইয়াজ

দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন ১৫ বছরের সূর্যবংশী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-11-2026 07:55:33 pm

মাত্র ৫২ বলেই ডাবল সেঞ্চুরি! ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে ভেঙে চুরমার হয়ে গেছে লিস্ট ‘এ’ ক্রিকেটের একাধিক বিশ্ব রেকর্ড। মেনস এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচে মঙ্গলবার (২৪ নভেম্বর) দোহায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন তিনি।

৫২ বলে ২০০ রান পূর্ণ করে স্বীকৃত একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। শেষ পর্যন্ত ৫৩ বলে ২০৪ রান করে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ওপেনার। তার এই টর্নেডো ইনিংসে ছিল ৭টি চার ও ২৮টি ছক্কার মার। শুধু ডাবল সেঞ্চুরিই নয়, একই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম দেড়শ এবং এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও ভেঙে দিয়েছেন সূর্যবংশী। ইনিংসের শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ২৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এত দিন ২৯ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম শতকের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে।

সেঞ্চুরির পর যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন এই কিশোর ব্যাটার। পরের ১২ বলেই পৌঁছে যান ১৫০ রানে; অর্থাৎ মাত্র ৪০ বলে পূর্ণ করেন দেড়শ, যা এই সংস্করণে দ্রুততম। এরপর ৫২ বলে ডাবল সেঞ্চুরি ছুঁয়ে পেছনে ফেলেন ৮৪ বলে দ্রুততম দ্বিশতকের আগের বিশ্ব রেকর্ডটিকে। পাশাপাশি ২৮টি ছক্কা হাঁকিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ডও এখন তার দখলে।

দোহায় টস হেরে বা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। জবাবে সূর্যবংশীর ব্যাটিং ঝড়ে মাত্র ১৪.২ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ‘এ’ দল। আমিরাতের বোলাররা এদিন ছিলেন পুরোপুরি অসহায়।