বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 04-10-2026 11:51:59 am

মহাতারকা লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন বেনিনের বিপক্ষে। বাংলাদেশ সময় বুধবার (০৭ অক্টোবর) সকালে মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়ানোর কথা। মেসির বিদায়ী ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিল আলবিসেলেস্তেরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে রীতিমত গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের রানার্স আপরা।


বাংলাদেশ সময় রোববার (০৪ অক্টোবর) ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অপেক্ষাকৃত এ দুর্বল প্রতিপক্ষকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শক্তি, সামর্থ‍্য ও ঐতিহ‍্যে অনেক পিছিয়ে থাকা বুর্কিনা ফাসো খর্ব শক্তির দল নিয়ে একদমই লড়াই করতে পারল না। তাদের স্রেফ উড়িয়ে দিল লিওনেল স্কালোনির শিষ্যরা। 


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লিওনেল স্কালোনির দল। চতুর্থ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। গোলরক্ষক তার স্পট কিক ঠেকিয়ে দেওয়ার পর ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান অভিজ্ঞ স্ট্রাইকার। জিয়াইকে অহেতুক জিয়ালো ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা।


নবম মিনিটে জিয়ালোর আত্মঘাতী গোলে দ্বিগুণ হয় ব‍্যবধান। হুলিয়ান আলভারেসের ক্রস ঠেকাতে পা বাড়িয়ে দেন বুর্কিনা ফাসোর ডিফেন্ডার। এমন কিছুর জন‍্য প্রস্তুত ছিলেন না গোলরক্ষক। পরে হাত বাড়ালেও বলের জালের যাওয়া ঠেকাতে পারেননি তিনি।


১৩তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন প্রেস্তিয়ান্নি। লাউতারো মার্তিনেসের কাট ব‍্যাকে ডি বক্সে বল পেয়ে ঠাণ্ডা মাথার শটে ঠিকানা খুঁজে নেন বেনফিকার তরুণ উইঙ্গার। ২০তম মিনিটে এন্সো ফের্নান্দেসের শট ঝাঁপিয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ব‍্যবধোন বাড়তে দেননি সফরকারী গোলরক্ষক। ১২ মিনিটে চমৎকার রিফ্লেক্সে আলভারেসের হেড ঠেকান তিনি।


৩৩তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে গোলরক্ষক বরাবর শট নেন পাহ। দুই মিনিট পর জালের দেখা পান তিন। আলেক্সিস মাক আলিস্তেরের রক্ষণচেরা পাস ধরে সঙ্গে থাকা ডিফেন্ডারকে এড়িয়ে খুব কাছ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন পাহ। আগের ম‍্যাচেও গোল করেছিলেন এ তরুণ। আর্জেন্টিনার হয়ে তার গোল হলো তিনটি।

৩৬তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন আলভারেস। প্রেস্তিয়ান্নির কাটব‍্যাক পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার। দুই মিনিট পর লাউতারোর শট কোনোমতে পা দিয়ে ঠেকান গোলরক্ষক। আলগা বল বুর্কিনা ফাসোর এক ডিফেন্ডার শরীর দিয়ে আটকে দেয়ায় সুযোগ নিতে পারেননি আর্জেন্টিনার কেউ।


৪১তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে পাহয়ের শট একটুর জন‍্য লক্ষ‍্যে থাকেনি। দুই মিনিট বাঁকানো শট লক্ষ‍্যে রাখতে পারেননি আলভারেসও। বিরতির সময় পাঁচটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। এতো বদলে খেলায় একটু ছন্দপতন ঘটে। তবে এই অর্ধেও শুরু থেকে সুযোগ তৈরি করতে থাকে স্বাগতিকরা।


৫১তম মিনিটে সতীর্থের পাসে ধরে বাম দিকে ফাঁকায় থাকা লিওনেল ফ্লোরেসের শট শেষ মুহূর্তে পা বাড়িয়ে কর্নার করে দেন এক ডিফেন্ডার।


সাত মিনিটে পর ছবির মতো সম্মিলিত আক্রমণে আর্জেন্টিনাকে ষষ্ঠ গোল এনে দেন মাস্তানতুয়োনো। বাম দিক থেকে সতীর্থের বাড়ানোর ছোট পাস বক্সের মাঝামাঝি পেয়ে যান লাউতারো। সামনে ডিফেন্ডার থাকায় শট নেয়ার পথটা সংকুচিত ছিল বলে তিনি বাড়িয়ে দেন ডান দিকে থাকা মাস্তানতুয়োনোর কাছে। নিখুঁত শটে জাল খুঁজে নেন তিনি।


৬৭তম মিনিটে মাক আলিস্তেরের শট ঠেকিয়ে ব‍্যবধান বাড়তে দেননি বুর্কিনা ফাসোর গোলরক্ষক। ৮৬তম মিনিটে মাস্তানতুয়োনোর চমৎকার ফ্রি কিকও ব‍্যর্থ করে দেন তিনি। যোগ করা সময়ের প্রথম মিনিটে সান্তিয়াগো কাস্ত্রোর গতিময় শট ফেরে ক্রসবার কাঁপিয়ে। দুই মিনিট পর ভালেন্তিন বার্কোর চমৎকার ক্রসে দূরের পোস্টে হেডে জাল খুঁজে নেন সিমিওনে।

Tag
আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৯ দিন ১৬ ঘন্টা ৯ মিনিট আগে