ঘনিয়ে আসছে কচুয়া উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ এ জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকা ও দ্যা ডেইলি নিউজ মেইল এর কচুয়া উপজেলা প্রতিনিধি, কচুয়া উপজেলা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান সভাপতি সাংবাদিক মাওলানা মোঃ নূরুল হক প্রধান সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করেছেন। তিনি বলেন, কচুয়া প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে আমাকে কাজ করার জন্য সুযোগ দিন। আমি যদি কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি তাহলে সাংবাদিকদের কল্যানের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। কচুয়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিক ভাই, বোন ও সহযোদ্ধাদের কাছে দোয়া, সমর্থন কামনা এবং মূল্যবান ভোট প্রত্যাশী। আপনাদের ভালোবাসা ও সর্মথনই আমার মূল শক্তি।
৫ ঘন্টা ১২ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৬ ঘন্টা ৪৯ মিনিট আগে