ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবক দল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভা অনুষ্ঠিত। শাহীন হত্যার মামলার রায় ১জন যাবজ্জীবন, ১জন ৫ বছরের কারাদণ্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান।

দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 15-09-2026 11:50:45 am

ভারত-পাকিস্তানের মতো দুই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার স্বপ্ন দেখছে বাংলাদেশ। 


ভাগ্য আর সমীকরণ মিললে এবার একই আসরে ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করতে পারে দুই হাইভোল্টেজ ম্যাচ। ভারতের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি পাকিস্তানের মুখোমুখি হওয়ারও হাতছানি দিচ্ছে টাইগারদের।


স্বর্ণের লক্ষ্যে চোখ, ভারতবধের ছক কষেই এশিয়ান গেমসে যাচ্ছে লিটনের দল। ক্যাপ্টেন লিটনও দল নিয়ে সুপারসিরিয়াস, মিরপুরে ম্যাচ সিনারিও বানিয়ে আঁকা হচ্ছে ভারত-পাকিস্তান বধের পরিকল্পনা।


এশিয়ান গেমসে হাইভোল্ডেজ এক লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহের মাঝেই ভারত-পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে শান্ত-লিটনরা। যেখানে ভারতকে হারিয়ে সর্বোচ্চবার স্বর্ণ জয়ের হাতছানি বাংলাদেশের।

এশিয়ান গেমসে ২৪ সেপ্টেম্বর শুরু হবে পুরুষ ক্রিকেটে গ্রুপ পর্বের খেলা। সরাসরি কোয়ার্টার খেলবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া। গ্রুপ পর্বে ছয় দল থেকে বাদ পড়বে দুই দল। আর গ্রুপ বি’র চ্যাম্পিয়নদের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে লিটনের দল।


কোয়ার্টার জিতলেই সেমিফাইনালের মঞ্চে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। তবে এরজন্য তাদের জিততে হবে গ্রুপ বি’র রানারআপদের বিপক্ষে ম্যাচ। সেমিতে শক্তিমত্তার দিক দিয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে জয় পেলেই ফাইনালে প্রতিপক্ষ হবে ইন্ডিয়া।


এশিয়ান গেমসে এবার শক্তিশালী দল পাঠিয়েছে বিসিসিআই। এখন পর্যন্ত একবার করে গোল্ড মেডেল জয়ের স্বাদ পেয়েছে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কা। ২০১০-এর পর এ বছর ইন্ডিয়াকে হারালেই এককভাবে সর্বোচ্চ স্বর্ণ জেতার রেকর্ড গড়বে টাইগাররা।