চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ১লা নভেম্বর রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের অয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে যুব র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হকসহ যুব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ৫ জন প্রশিক্ষিত যুবদের মধ্যে ৯ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিভিন্ন যুব সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।  ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত যুব দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলবে।

Tag
আরও খবর