ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা মহালয়ার অমাবস্যা: পিতৃস্মরণ থেকে দেবীবন্দনা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু সাঈদ ভূঁইয়া, সম্পাদক এম মাঈন উদ্দিন নড়িয়ায় ‘আলোকিত ডিংগামানিক ফাউন্ডেশন’-এর যাত্রা শুরু, সভাপতি মনির হোসেন ও সম্পাদক সোলায়মান খান রানা শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে ‘মুকুল’ থেকে ‘ফুল’ হয়ে ‘ফল’ রূপের বিস্ময়কর সফর, মোবাইল ও ডিজিটাল পর্দা ছেড়ে বইয়ের পাতায় ২৫ হাজার প্রাণ

জাবিতে মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে জীববৈচিত্র্য রক্ষার্থে পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রনয়ণ এবং এর আগ পর্যন্ত যাবতীয় ভবন-নির্মাণ কাজ স্থগিত রাখার আহ্বান জানিয়ে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। 



সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নিকট এই স্মারকলিপি প্রদান করেন তাঁরা। 


স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্র সমাজ দীর্ঘকাল যাবৎ কথিত অধিকতর উন্নয়ন প্রকল্প' এর অধীনে অপরিকল্পিতভাবে যত্রতত্র ভবন নির্মাণ করে ক্যাম্পাসের জীববৈচিত্রা ধ্বংস করার বিরুদ্ধে আন্দোলন করে আসছে। আপনি (উপাচার্য) নিজেও আপনার অবস্থান থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। এই আন্দোলনের একজন সক্রিয় সহযোগী হিসাবে আপনি নিশচয়ই জানেন যে, গত কয়েক বছর যাবৎ অপরিকল্পিতভাবে সুউচ্চ ভবন নির্মানের কারণে ক্যাম্পাসে অতিথি পাখির স্বাভাবিক চলাচলের পথ বাধাগ্রস্থ হচ্ছে এবং ফলাফল স্বরূপ অতিথি পাখির আগমন আশংঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এ অবস্থা ক্যাম্পাসের কোন পক্ষের কাছেই কাম্য হতে পারে না।


স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অতিদ্রুত নির্মাণ সংক্রান্ত একটি মাস্টারপ্ল্যান করা হোক যাতে ক্যাম্পাসের উদ্ভিদ, বন্যপ্রাণীদের আবাস ও যাতায়াত পথ সংরক্ষণের সুস্পষ্ট দিকনির্দেশন থাকার পাশাপাশি অতিথি পাখিদের আবাস ও স্বাভাবিক যাতায়াতের পথ উন্মুক্ত রাখার বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা থাকবে। যতদিন পর্যন্ত এ রকমের একটি সুস্পষ্ট ও অন্তর্ভুক্তিমূলক মাস্টারপ্ল্যান প্রনয়ণ করা না হচ্ছে ততদিন পর্যন্ত ক্যাম্পাসের সকল ভবনের নির্মাণ কাজ স্থগিত রাখার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি।


আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাসে কোন প্রকারের চাপের কাছে নতি স্বীকার করে বর্তমান প্রশাসন এ বিষয়ে অত্যন্ত দৃঢ় পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না।


আরও খবর