দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে প্রধান মন্ত্রি মোদি

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-05-2025 04:49:45 pm

মোদি নিজের বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকটিতে উপস্থিত হয়েছেন তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।



এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে উপস্থিত আছেন বলে জানা গেছে। সোমবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


সংবাদমাধ্যমটি বলছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির বাসভবনে উচ্চপর্যায়ের এ নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান—সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠী এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং।


বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী, গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধান রবি সিনহা।


বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এমন এক সময়ে যখন মাত্র দু’দিন আগে ভারত ও পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


চার দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার দুই দেশ তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়। এই ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে।


এই পরিস্থিতিতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকেরও পরিকল্পনা রয়েছে। আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলে জানা গেছে।


এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত যে ৩২টি বিমানবন্দর বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ করতে বাধ্য হয়েছিল, সেগুলো আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে