পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা জরুরি। সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা

কুলিয়ারচরে একজন সহ পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে একজন সহ ভৈরবে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক সহ হাজী আসমত কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে কুলিয়ারচর ও ভৈরব উপজেলায় পৃথক পৃথক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও একই উপজেলার রসুলপুর গ্রামের আফছর উদ্দিন মিয়ার ছেলে ফারুক মিয়া (৬৫)। কুলিয়ারচর উপজেলার হাজারিনগর গ্রামের শফিকুল ইসলাম সফু মিয়ার ছেলে কবির মিয়া (২৫)। এছাড়াও আহত হয়েছেন হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর (৬০) সহ কয়েকজন। জানা যায়, কিশোরগঞ্জে কয়েক দিনের মাঝারি তাপদাহের পর ১১ মে রবিবার সাড়ে ৩ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে শুকাতে দেয়া ধানের খড় তুলতে যান কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের হাজারিনগর গ্রামের কবির মিয়া ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের কৃষক রফিক মিয়া, শ্রীনগর গ্রামের কৃষক ফয়সাল মিয়া এসময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে তাদের স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই জানান, বজ্রপাতে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। এছাড়াও হোসেনপুর উপজেলা সদরের কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আহত হন আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর সহ কয়েকজন স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।
আরও খবর