সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান ও মাদকের অবৈধ প্রবেশ প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে মাঠপর্যায়ে অত্যন্ত সক্রিয় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩১ অক্টোবর দিবাগত রাতে ৪২ বিজিবির অধীনস্থ ধর্মজান বিওপি’র একটি বিশেষ টহল দল জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭০,৫০০ (সত্তর হাজার পাঁচশত) টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই ছাড় পাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং কার্যকর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থা
কবে।
১ ঘন্টা ১৯ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২ ঘন্টা ২ মিনিট আগে
১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৫২ মিনিট আগে