হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪

পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার-৪

মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমকে হত্যা চেষ্টা মামলায় ৪  জনকে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ।

গত ১০ মে (শনিবার) রাত্রী ০২.৩০ ঘটিকায় আসামীদের নিজ বসতবাড়ী ফরিদপুর জেলার কোতোয়ালী থানার অন্তর্গত দক্ষিন টোপাখোলা ও একজনকে ভাজনডাঙ্গাহইতে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী ও সঙ্গীয় অফিসার পুলিশ উপ-পরিদর্শক জাহিদুল ইসলাম ও আব্দুলাহ আল মাসুম।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ জাহিদুল ইসলাম জালাল মোল্লা (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ মোল্লা, মোঃ পানু শেখ (৩৮), পিতা- মৃত শেখ সামাদ, মোঃ রাকিব শেখ (৩০), পিতা- মোঃ
ফরহাদ শেখ, মোঃ রাজু ফকির (৪২), পিতা- মৃত আলম ফকির।

আলোচ্য মামলার সুত্রে জানা যায় ১৪/০৪/২০২৫ খ্রিঃ রাত অনুমান ০৯:৩০ ঘটিকার সময় পাঁচবিবি থানাধীন পাঁচবিবি পৌরসভার অন্তর্গত পাঁচবিবি বাজারের নিউ গার্মেন্টস এন্ড ক্লোথ স্টোর এর সামনে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীমের সাথে মোঃ হারুনুর রশিদ সজল, আসাদুজ্জামান সহ আরো কয়েকজনের গল্প করিতেছিলেন। ঐ সময় এজাহারে উল্লেখিত ৩নং, ৪নং ও ৫নং আসামীরা পূর্ব শত্রুতার জের ধরিয়া তাদের পূর্বপরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী পাঁচবিবি সরকারী পোস্ট অফিসের দিক থেকে ০২ (দুই) টি মোটরসাইকেলে ০৩ জন করে মোট ০৬ জন লোক মোটরসাইকেল দাঁড় করিয়া উপরোক্ত তদন্তেপ্রাপ্ত আসামী পান্নু শেখ ও পূর্বে ধৃত এজাহারনামীয় আসামী রুবেলসহ তাদের কোমর হতে পিস্তল বের করে ছাত্রনেতা শামীমকে  লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে গুলি চালালে অল্পের জন্যে প্রাণ রক্ষা পায়।

স্থানীয়রা ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে পাঁচবিবি
১নং রেলগেট এর উপরে এজাহারনামীয় ১নং আসামী মোঃ রুবেল হোসেনকে আটক করেন।স্থানীয়রা আসামী রুবেলের কোমর থেকে ০১টি পিস্তল, ০১টি ম্যাগজিন ও অস্ত্রের ভিতরে থাকা ০৪ রাউন্ড গুলি পায় পাঁচবিবি থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়া আটককৃত আসামী মোঃ রুবেল হোসেনকে তাদের হেফাজতে নেয় এবং আসামীর হেফাজতে থাকা উদ্ধারকৃত পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশ।

এবিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ইমায়েদুল জাহেদী বলেন,১ নং আসামি রুবেল হোসেনকে  গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করলে কিছু তথ্য প্রাদান করেন।সেই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়।

Tag
আরও খবর