দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি ঝিনাইগাতী থানার নুর মোহাম্মদ কুতুবদিয়ায় ৯৩২ কোটি টাকা ব্যয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে -পানি সম্পদ প্রতিমন্ত্রী ‎বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা: মোংলা থেকে ৭২০ কিমি দূরে অবস্থান, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত কুলিয়ারচরে বাংলাদেশ জামায়াতে ইসলামের গনসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ভিসি বিরোধী আন্দোলন চলমান। উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক এবং ১৮টি  বিভাগ।



রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এই মিছিলটি শুরু হয়। পরবর্তীতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক এবং পুরো বিশ্ববিদ্যালয় পদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শেষ হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা "এক দফা এক দাবি ভিসি তুই কবে যাবি", "বারে বারে মামলা এবার গদি সামলা", "ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন ঢাকায় রয়", "মামলাবাজ ভিসির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না", "স্বৈরাচার ভিসি আর না আর না", "এক দুই তিন চার, এই মুহূর্তে গদি ছাড়" স্লোগান দিতে থাকে।



আন্দোলনরত শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শুচিতা শরমিনের কাছে আর নিরাপদ নয়। শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। আমরা আজকে এই প্রতিবাদী মিছিল থেকে বলতে চাই, আপনার (উপাচার্যের) যদি লজ্জাশরম থেকে থাকে তাহলে চলে যান। শিক্ষার্থীরা আপনাকে আর চায় না।



আন্দোলনরত শিক্ষার্থী সুজয় বিশ্বাস সুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসির পদত্যাগের জন্য আন্দোলন করে আসছি। উপাচার্য অনতিবিলম্বে যদি পদত্যাগ না করেন, তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।



আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। আগামীকাল আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা অনশন কর্মসূচি ঘোষণা করবো। আমরা দক্ষিণবঙ্গ অচল করার মতো কার্যক্রমে যেতে বাধ্য হবো।



সার্বিক বিষয় জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে একাধিকবার কল করা হলেও তারা কোনো সাড়া দেননি।



উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রবিবার (১১ মে) দুপুরে শিক্ষক সমাজের উদ্দেশে পাঠানো এক খোলা চিঠিতে তারা আগামীকাল সোমবার (১২ মে) থেকে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার আহ্বান জানান। পরীক্ষা ও পরিবহন সেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে। ইতিমধ্যে গত (৬ মে) প্রশাসনিক সকল কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা, যা এখনো পর্যন্ত একই অবস্থায় আছে।




Tag
আরও খবর