দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছা সদর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলীর মতবিনিময় সভা আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ আশাশুনিতে ইএসডিও-রিচ প্রকল্পের লোকাল লেভেল ডিসেমিনেশন অনুষ্ঠিত শ্যামনগরে সোনালী ব্যাংকের শাখায় এটিএম এন্ড সিআরএম বুথ উদ্বোধন রাজবাড়ীর পাংশায় মাদক ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের কারাদণ্ড, জরিমানা রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ বিক্রি হলো ১৪ হাজার ৫২০ টাকায় ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন। লোহাগাড়ায় জানে আলমের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার ‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চ বিদ্যালয়ে পুবালী ব্যাংকের স্কুল ব্যাংকিং সচেতনতামূলক অনুষ্ঠান ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক

আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার অভিযোগে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টারের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন গোলাপ হোসেন।


দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রে জাহাঙ্গীর আলম নামে এক আওয়ামী লীগ নেতাকে ঝিনাইগাতী থানা পুলিশ আটক করেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তিনি উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা এবং ধানশাইল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়নের একজন ইউপি সদস্য।


ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁকে আটকের পর ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেন মাস্টার দলীয় পদ-পদবির প্রভাব খাটিয়ে থানা থেকে ছাড়িয়ে নিতে ভূমিকা রাখেন বলে অভিযোগ রয়েছে।


নোটিশে এ ধরনের কর্মকাণ্ডকে দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী উল্লেখ করে গোলাপ হোসেন মাস্টারের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান জানান, অভিযোগটি দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যাচাই-বাছাই করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই গোলাপ হোসেন মাস্টারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাপ হোসেন মাস্টার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনিনি কিংবা এ বিষয়ে কোনো তদবিরও করিনি। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের লিখিত ও স্পষ্ট জবাব দলের ঊর্ধ্বতন ফোরামে দাখিল করব।’


অন্যদিকে, জাহাঙ্গীর আলমকে আটকের বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা গ্রহণ করে। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ নেই। তবে ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। পরে পরোয়ানায় উল্লেখিত নাম ও ঠিকানার সঙ্গে তাঁর নাম-ঠিকানার মিল না থাকায় যাচাই-বাছাই শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


এদিকে উপজেলা বিএনপির দেওয়া কারণ দর্শানোর নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাহাঙ্গীর আলমের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়েও এলাকায় আলোচনা রয়েছে।

Tag
আরও খবর