লাখাইয়ে মডেল মসজিদ এর সীমানা প্রাচীর নির্মান ও এর নকশা অনুমোদন।
লাখাইয়ে উপজেলার মডেল মসজিদ এর নির্মান কাজ চলমান রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে সমূদয় নির্মান কাজ সমাপ্ত হবে বলে জানান ঠিকাদারের প্রতিনিধি ও সাইট ইন্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
এদিকে মডেল মসজিদ এর মূল ভবনের চারপাশে সীমানা প্রাচীর নির্মানের লক্ষ্যে সংসলিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা প্রাচীর এর প্রয়োজনীয় মাপজোখ ও নকশা প্রনয়নের কাজ করে তা চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা নির্নাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর বেলা উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবন ও এর সীমানা প্রাচীর এর নকসা সহ আনুষঙ্গিক বিষয় সরজমিন পরিদর্শন করেন এবং তা অনুমোদন প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগন্জ গনপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সাহাদাত হোসেন,লাখাই প্রেসক্লাব এর সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইট ইন্জিনিয়ার মোহাম্মদ ওবায়দুর রহমান সুমন।
পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান যথাসময়ে মডেল মসজিদ এর নির্মান কাজ সমাপ্ত করার উপর গুরুত্বারোপ করেন।