গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

গলাচিপায় ১০ শয্যার মা ও শিশু হাসপাতালে সেবা চালুর দাবিতে মানববন্ধন

প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা বন্ধ থাকায় গলাচিপা পৌর শহরের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ৯টায় হাসপাতালের সামনে সড়কে এ মানববন্ধনের আয়োজন করে গলাচিপার সর্বস্তরের মানুষ।


মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন যুব সমাজের প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ জুবায়ের আব্দুল্লাহ, পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান রুবেল, স্থানীয় বাসিন্দা মোঃ নজরুল ইসলাম, মোসা. রেখা বেগম ও মো. নবীন হোসেন।


বক্তারা বলেন, জনবহুল ও নদী বেষ্টিত গলাচিপা পৌরসভায় মা ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হলেও সেটি সেবা বন্ধ থাকায় জনগণ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে গর্ভবতী মায়েদের সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ায় ঘটছে নানা দুর্ঘটনা। হাসপাতালটি পুরোপুরি চালু হলে উপকূলীয় অঞ্চলের হাজারো মানুষ উপকৃত হতো, বিশেষ করে প্রসূতি মায়েদের জন্য এটি জীবনরক্ষাকারী ভূমিকা রাখতে পারত। অথচ বছরের পর বছর ধরে চিকিৎসক নাই, সেবা কর্যক্রম নাই এবং ঔষধ পাওয়া যায় না। সেবা কার্যক্রম চালু না থাকায় চিকিৎসা সরঞ্জাম নষ্ট হয়ে যাচ্ছ।


মানববন্ধন থেকে বক্তারা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, দ্রুত চিকিৎসক নিয়োগ ও পূর্ণাঙ্গ সেবা চালু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সেবাগ্রহীতারা অভিযোগ করেন, হাসপাতালে সেবা নিতে এসে চিকিৎসক না পাওয়ার পাশাপাশি নার্সদের অসদাচরণ এবং রোগীদের প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দেয়া হয়।


জানা গেছে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৫২ শতক জমির ওপর নির্মিত এই হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ৯৩ লাখ টাকা। এতে রয়েছে দ্বিতল ভবন, অপারেশন থিয়েটার, ডক্টর ডরমেটরি, গভীর নলকূপ, সার্বক্ষণিক বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থাসহ আধুনিক অবকাঠামো। তবে অভ্যন্তরে নেই পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল। কক্ষগুলো অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে।২০২১ সালে নির্মাণকাজ শেষ হলেও আজও হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। ফলে গর্ভবতী মায়েদের বরিশাল কিংবা পটুয়াখালী জেলা শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়। পথে সন্তান প্রসব ও মৃত্যুর মতো দুর্ঘটনার খবরও রয়েছে।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন হাসান রুম্মান বলেন, "জনবল সংকটের কারণে পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ছয়জন ইউনিয়ন স্টাফ দিয়ে সীমিত সেবা দেওয়া হচ্ছে। একজন এমবিবিএস চিকিৎসক ছিলেন, তিনিও গত নভেম্বরে বদলি হয়ে গেছেন।"


তিনি জানান, বর্তমানে দুইজন এফডব্লিউভি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩:৩০টা পর্যন্ত সেবা দিচ্ছেন। ডাক্তার ও স্টাফ নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে চাহিদাপত্র পাঠানো হয়েছে।


পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মোঃ শহীদুল ইসলাম জনবল সংকটের কথা জানিয়ে বলেন, সরকার ও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে। বর্তমানে সারা বাংলাদেশ একই চিত্র পরিবার পরিকল্পনা ও মা ও শিশু হাসপাতালের জনবল সংকট। 


এদিকে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটিও ২০১৮ সালে নির্মাণ শেষ হলেও এখনও চালু হয়নি। ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রটিও অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

আরও খবর