রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব


উপজেলা পর্যায়ে বাংলাদেশের প্রথম সাংবাদিক সংগঠন ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১১ মে) রাত ৯টায় শৈলকুপা প্রেসক্লাবের নিজস্ব ভবনে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে আহবায়ক হিসেবে সমকাল প্রতিনিধি তাজনুর রহমান ডাবলু ও ইনকিলাব প্রতিনিধি শিহাব মল্লিককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে শৈলকুপায় কর্মরত সকল সাংবাদিক সংগঠনের সংবাদকর্মী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দদের অংশগ্রহণে উম্মুক্ত আলোচনার মাধ্যমে ৩ মাস মেয়াদী এ আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আহবায়ক কমিটির সদস্য হিসেবে দৈনিক খবরের কাগজের প্রতিনিধি আলমগীর অরণ্য, ভোরের সময়ের মুন্সী রবিউল ইসলাম, স্পন্দন পত্রিকার মাসুদুজ্জামান লিটন, আলোকিত বাংলাদেশের এইচ এম ইমরান, খবরপত্রের চঞ্চল মাহমুদ, বাণিজ্য প্রতিদিনের রাজিবুল ইসলাম রাজিব ও সময়ের সমীকরণের শাহিদুজ্জামান বিপুলকে নির্বাচিত করা হয়।



নবনির্বাচিত আহবায়ক তাজনুর রহমান ডাবলু বলেন, একটি শক্তিশালী জবাবদিহিমূলক সাংবাদিক সংগঠন তৈরির লক্ষ্যে এ কমিটি কাজ করবে। সাংবাদিকদের স্বার্থরক্ষাসহ সংগঠনের উন্নয়ন পরিচ্ছন্ন এ কমিটি ত্বরান্বিত করতে সকলের প্রতি সহযোগিতা আশা করেছেন। নবনির্বাচিত সদস্য সচিব শিহাব মল্লিক সাংবাদিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ন্যায়নিষ্ঠ সাংবাদিকতা ও সংগঠনের সকল স্বার্থরক্ষায় সচেষ্ট থেকে সৃজনশীল সংগঠনটি এগিয়ে নিয়ে যাবেন। খুব শীঘ্রই এ কমিটি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন সম্পন্ন করবেন। ঘোষিত আহবায়ক কমিটিকে শৈলকুপার গুণী-সুধী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন।
Tag
আরও খবর