কুলিয়ারচরে পূর্ব গাইলকাটা জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আকাশ-নিলয় একাদশ চ্যাম্পিয়ন দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ কারাগারে নাগেশ্বরীতে ১৪০ স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ: মা, নবজাতক ও কিশোর স্বাস্থ্য সুরক্ষায় জোর অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক কটিয়াদীতে ইউপি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র জমা শ্যামনগরে সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক সভা ও কুইজ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ

গোয়ালন্দ উপজেলায় বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থানে ইউএনও নাহিদুর রহমান


গোয়ালন্দ উপজেলায় বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থানে ইউএনও নাহিদুর রহমান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে বাল্যবিবাহ রোধে নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান। সম্প্রতি একাধিক অভিযান পরিচালনা করে তিনি বেশ কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন, যা এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সোমবার (১২ মে) দুপুর ২ টার সময় দেবগ্রাম একটি গ্রামে ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন ইউএনও নাহিদুর রহমান ও মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে বিয়ে বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। একইসাথে কনের পরিবারকে আইনগত দিক নির্দেশনা ও সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।



এ বিষয়ে ইউএনও মোঃ নাহিদুর রহমান বলেন, “বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য একটি বড় হুমকি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, গোয়ালন্দে কোনো বাল্যবিবাহের স্থান নেই। প্রতিটি কন্যাশিশুর সুরক্ষা ও ভবিষ্যত নিশ্চিত করতে আমরা সদা প্রস্তুত।” তিনি আরও জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং বিদ্যালয়, মসজিদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও সাহেবের তৎপরতা এবং কঠোর পদক্ষেপের ফলে বর্তমানে দেবগ্রামে বাল্যবিবাহের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
আরও খবর