তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ শেরপুরে জেলা প্রশাসন ও কারিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ব্রহ্মরাজপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ শামীম আটক নোয়াখালীতে হাসপাতালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগে মানববন্ধন নোয়াখালীর সেনবাগে অর্জুনতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘ছিলোনিয়া’ করার নির্দেশ

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-05-2025 07:05:16 pm

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।


শনিবার (১০ মে) নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘসময় আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ সময় বিচক্ষণতা ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দনও জানান তিনি।


আজ বিকেলে আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে। 


এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, ভারত-পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। একই সঙ্গে তিনি গত ৪৮ ঘণ্টায় দেশ দুটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন বলেও উল্লেখ করেন। 


তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলাপ করেছেন।


রুবিও বলেন, আমরা দুই প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও শান্তিপূর্ণ পথে এগোনোর সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।


এদিকে, সংশ্লিষ্ট কোনো দেশই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ট্রাম্প ও রুবিওর বক্তব্যে সংকেত মিলছে যে, গত ৪৮ ঘণ্টায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।


এ যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রশাসনের জোরালো ভূমিকা সুস্পষ্ট। বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের হস্তক্ষেপ।


এ ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, এ যুদ্ধবিরতি কি দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তির দ্বার উন্মোচন করতে পারে?

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে