৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মেধা যাচাই: আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নতুন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি, ভোটার নিবন্ধন, ভোটার স্থানান্তর এবং জাতীয় পরিচয়পত্রের নাম, ঠিকানা ও বয়স সংশোধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে আর্থিক লেনদেন, হয়রানি ও অনিয়মের অভিযোগ উঠেছে। 


বৃহস্পতিবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। 


অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।


বৃহস্পতিবার গতকাল (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযোগ উত্থাপন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন এবং পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া।


সভায় আনছার উদ্দিন অভিযোগ করে বলেন, বর্তমান উপজেলা নির্বাচন কর্মকর্তা ফোন করলেও তা রিসিভ করেন না। নির্বাচন অফিসে সবসময় মানুষের ভিড় লেগে থাকে। বিভিন্ন সেবা নিতে আসা মানুষের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, সেখানে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না বলেও মানুষের মধ্যে অভিযোগ রয়েছে। টাকা দিলে কাজ করে দেওয়া হয়, অন্যথায় বিভিন্ন অজুহাত দেখানো হয়।


তিনি আরও বলেন, রাজনীতি করার কারণে তাঁদের কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষ প্রায়ই নির্বাচন অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ নিয়ে তাঁদের কাছে আসেন। ইতিমধ্যে বিষয়টি সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমদকে অবহিত করেছেন তিনি। সাধারণ মানুষ এসব হয়রানি থেকে পরিত্রাণ চান এবং স্বাভাবিকভাবে সরকারি সেবা পেতে আগ্রহী। এ সমস্যার সমাধান না হলে মানুষের ক্ষোভ দিন দিন বাড়বে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নির্বাচন অফিসের এসব অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।


এদিকে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন ও পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াও নির্বাচন অফিসের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে ধরেন।


তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল। তিনি বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর ও তাঁর অফিসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। সরকারি নীতিমালা অনুসরণ করেই তাঁরা মানুষকে সেবা দিয়ে থাকেন। এখানে টাকা-পয়সা নেওয়ার কোনো প্রশ্নই আসে না।


তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্রের আবেদন অনেক সময় মানুষ বিভিন্ন বাজারের দোকান থেকে অনলাইনে করে থাকেন। সেখানে কেউ আর্থিক লেনদেন করলে তার দায়ভার নির্বাচন অফিসের নয়। সঠিক কাগজপত্র না থাকলে তাঁদের পক্ষে কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। অবৈধ বা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাজ করতে না পারায় সংক্ষুব্ধ ব্যক্তিরা বিভিন্ন জায়গায় গিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘নির্বাচন অফিসের বিষয়ে এ ধরনের অভিযোগ আমার কাছে আগেও এসেছে। ইতিমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আইনশৃঙ্খলা কমিটির সর্বোচ্চ ফোরামে যেহেতু বিষয়টি আবারও আলোচনায় এসেছে, তাই আমি বিষয়টি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।’

আরও খবর