৫ ডিসেম্বর বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বরমী তে চেয়ারম্যান পদপ্রার্থী রনি আকন্দের মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মিরসরাইয়ে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা ও সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুই সদস্যের তদন্ত কমিটি গঠন জন্মনিবন্ধন, ওয়ারিশ ও নাগরিক সনদে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ; ১ শতাংশ তহবিলের আয়-ব্যয়ের হিসাব তদন্তের দাবি মধুপুরে একসঙ্গে তিন ছেলের জন্ম, পরিবারে আনন্দের বন্যা মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে যুবকের মরদেহ উদ্ধার মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছানার নিচে পাইপগান,অস্ত্রসহ গ্রেপ্তার যুবক আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শেরপুরে নারী মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নিলেন প্রায় ৫০০ নারী বারইয়ারহাটে যাত্রা শুরু করল দুবাই আবায়া মল, উদ্বোধনে এক সপ্তাহ ১০ শতাংশ ছাড় শান্তিগঞ্জ নির্বাচন অফিসে টাকা ছাড়া মিলেনা সেবা, হয়রানি ও টাকা লেনদেনের অভিযোগ মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা শ্রীমঙ্গলে নবীনদলের কেন্দ্রীয় কমিটিতে ইসমাইল ও রুমেল নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের নতুন সাংগঠনিক সম্পাদক রাসেল, প্রচার সম্পাদক রবিউল পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মেধা যাচাই: আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মেধা যাচাই: আসমা-আলী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মেধার বিকাশ ঘটুক প্রতিটি শিশুর মাঝে—এমন স্বপ্ন ও মানবিক প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে আসমা-আলী ফাউন্ডেশন। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশু যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মা আসমতের নেছা ও বাবা আলী নোয়াজের নামে ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয় আসমা-আলী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত হচ্ছে আসমা-আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা। প্রায় ৩৪ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। পাশাপাশি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য রাখা হয়েছে বিশেষ সুযোগ-সুবিধা। শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এবারই প্রথম বৃত্তি পরীক্ষা কার্যক্রম চালু করেছে ফাউন্ডেশনটি। শুক্রবার (২৭ নভেম্বর) আসমা-আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনকাপৈত ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরীক্ষাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ফাউন্ডেশনটির অন্যতম উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ২০০৩ সালে কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। কলেজে যোগদানের পর থেকেই এলাকার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেন। তবে বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিকূলতার কারণে তাঁর পরিকল্পনা ও উদ্যোগগুলো প্রত্যাশিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবুও শিক্ষার প্রসারে তাঁর স্বপ্ন থেমে থাকেনি। সেই দীর্ঘদিনের স্বপ্ন ও মানবিক দায়বদ্ধতা থেকেই মা-বাবার নামে প্রতিষ্ঠা করেন আসমা-আলী ফাউন্ডেশন। এর মাধ্যমে শিক্ষার সুযোগবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করেন তিনি। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। একটি শিশুর হাতে বই তুলে দেওয়া মানে শুধু একজন শিক্ষার্থী তৈরি করা নয়, বরং একটি পরিবার, একটি সমাজ ও একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনে দেওয়া। সেই স্বপ্ন বাস্তবায়নে আসমা-আলী ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে এ বৃত্তি পরীক্ষা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং কনকাপৈত ইউনিয়নের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও খবর