রংপুরের পীরগাছায় চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চৌধুরানী বাজারস্থ একাডেমি চত্বরে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌধুরাণী তা'লিমুল কুরআন একাডেমির প্রধান শিক্ষক রমজান শেখের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরানী তা'লিমুল কুরআন বোর্ডের রংপুর বিভাগীয় প্রধান মাওলানা আমজাদ হোসেন। একাডেমির সহকারী শিক্ষক সবুজ মিয়ার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন কৈকুড়ী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুন্নবী ও সেক্রেটারি সাইদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, জে এস আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মজিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল আহাদ এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম বেপারীসহ অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজনবৃন্দ।
সমাবেশে একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা পবিত্র কুরআন থেকে তিলাওয়াত, সঠিকভাবে নামাজ আদায়ের নিয়ম, ইসলামি সংগীত ও ইংরেজি কথোপকথন পরিবেশন করে। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আমজাদ হোসেন।
২ ঘন্টা ১৭ মিনিট আগে
৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০ ঘন্টা ৫৬ মিনিট আগে