নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

পর্যবেক্ষক দল আসুক বা না আসুক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রামে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ







বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশী পর্যবেক্ষক আসুক না আসুক আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ।
ইউরোপীয় উনিয়ন (ইইউ) ছোট আকারে পর্যবেক্ষক দল পাঠাবেন বলেছে। কারন হিসেবে তাদের চিঠিতে বাজেট স্বল্পতার কথা উল্লেখ করেছে। আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, পাশাপশি সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে।

২২ সেপ্টেম্বর (শুক্রবার)  চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ নিজ বাসভবনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইইউ’র প্রতিনিধি দল পাঠানো নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দেশে নির্বাচন আসলে কে পর্যবেক্ষণ করলো না সেটা নিয়ে মাতামাতি হয়। অথচ বাহিরের কোন দেশে এসব নিয়ে এতো মাতামাতি নেই। ভারতে যখন নির্বাচন হয় তখন কি বিদেশী পর্যবেক্ষক দল সেখানে যায়? ইউরোপে কিংবা বিশে^র অন্যান্য দেশে যখন নির্বাচন হয় তখন আমাদের দেশ বা অন্যান্য দেশের পর্যবেক্ষক দল কি সেখানে যায়? য়ায় না। সুতরাং নির্বাচনটা আমাদের, নির্বাচন কে পর্যবেক্ষণ করলো আর কে করলো না, সেটা নিয়ে কিছু যায় আসে না। আর কেউ না আসলে সেটাও আমাদের দেখার বিষয় নয়। ইতিমধ্যে দেশের স্থানীয় সরকারসহ যে সকল নির্বাচন হয়েছে সেগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সুতরাং আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে।

ইতিমধ্যেই বিএনপি আগামী লংমার্চ কর্মসুচিতে হরতাল অবরোধের মতো কঠিন কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন, এর বিপরীতে আওয়ামী লীগ ও সরকারের প্রস্তুতি কি এ প্রশ্নের জাবাবে ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে দিনের পর দিন, মাসের পর মাস অবরুদ্ধ করে রেখেছিল। পেট্টোলবোমা নিক্ষেপ করে শতশত নিরীহ মানুষ পুড়িয়েছিল। এমনকি নিরীহ প্রাণীকেও তারা বাদ দেয়নি। দেশে রাজনীতির নামে এধরণের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষও তা মেনে নিবে না। রাজনীতির নামে অপরাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করলে দেশের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমান ও প্রেস ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিবৃন্দসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

                                   

আরও খবর