নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের উপলক্ষে শান্তি র‌্যালি।


ত



মানবতার সেবায় বিশেষ করে প্রাকৃতিক দূর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। 


৮ মে (বৃহস্পতিবার)  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট এর আয়োজনে ও  চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর সহযোগিতায়  বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসের কর্মসুচি উদ্বোধনকালে 

প্রধান অতিথির বক্তব্যে সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন আরো  বলেন, সূচনালগ্ন থেকেই রেড ক্রিসেন্ট আর্ত মানবতার সেবা করে আসছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে।

 মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় এবং অন্যান্য সংস্থার জন্য অনুসরণীয়। বিপদের সময় যেভাবে তারা মানুষের পাশে দাঁড়ায়, তা আমাদের প্রত্যেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। 


তিনি বলেন, মানবিক বিপর্যয়ের মুহূর্তে, বিশেষ করে ভূমিকম্প, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের সময় এই সংস্থার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ান। এমন নিরলস প্রচেষ্টার কারণে রেড ক্রিসেন্ট সমাজে আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।

কর্মসূচির মধ্যে ছিল শান্তি র‌্যালি, রক্তদান কর্মসূচি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  শিশু ওয়ার্ডে খাদ্য বিতরণ ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের  কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন স্কুল কলেজের ১০০০ যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র‍্যালী ওয়াসা মোড় হতে  বের হয়ে কাজির দেউরি  মোড় প্রদক্ষিণ করে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয়। 


রক্তদান কর্মসূচি উদ্বোধনের পর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের  সভাপতিত্বে করা হয়।  

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডাঃ ইমরান বিন ইউনুস।

সভায় বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ, সিটি কার্যকরী পর্ষদ সদস্য  এইচ এম সালাউদ্দিন, জিয়াউল হক সোহেল, এ্যলামনাই  চট্টগ্রাম এর সেক্রেটারি সাইফুল কাদের বিদ্যুৎ।

 চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের সাংগঠনিক বিভাগীয় প্রধান দিপ্ত ভট্টাচার্য্য এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান,জিয়াউল হক সোহেল,মেহেদী হাসান রায়হান, যুব প্রধান আ. ন. ম তামজীদ, ইউনিট লেভেল অফিসার মোঃ আবদুর রহিম আকন, যুব উপ প্রধান-২ মুজাহিদুল ইসলাম রানা, দুর্যোগ বিভাগীয় প্রধান মো রকিবুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান তন্ময় বড়ুয়া প্রমুখ।

আরও খবর