জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চট্টগ্রামে গণপূর্ত ঠিকাদার সমিতির উদ্যোগে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা

.





বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি ২০২৬) বাদে জুহুর চট্টগ্রাম মহানগরীর রহমতগঞ্জস্থ গণপূর্ত অধিদপ্তরের এবাদত খানায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে গণপূর্ত ঠিকাদার সমিতি, রহমতগঞ্জ সার্কেল–১, চট্টগ্রাম। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে মরহুমার রূহের মাগফিরাত কামনা, তাঁর কবরকে নূরে ভরপুর করা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত ঠিকাদার সমিতির সভাপতি ওসমান আলী (সেগুন)। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি একরামুল হক ছুট্টু, সাধারণ সম্পাদক তানভির ইসলাম (মামুন), জামাল খোরশেদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, মো. আলাউদ্দিন, তথ্য ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবিন, সাখাওয়াত হোসেন আলভী, শহীদুল্লাহ্ খান,আলী আকবর, সাইফুল ইসলাম, দিদাদ্রুল আলম দিদার, মেহেদী হাসানসহ গণপূর্ত ঠিকাদার সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মহসীন ও নুরুল আলম চৌধুরী মুক্তা। তাঁরা তাঁদের বক্তব্যে বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দুঃসময়ে তাঁর সাহসী ভূমিকা ও ত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত ঠিকাদার সমিতির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ঠিকাদারি পেশার প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল গভীর শোক, শ্রদ্ধা ও ধর্মীয় আবহ।

দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

আরও খবর