জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

.




 চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ’ বিষয়ক  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে 

১ ফেব্রুয়ারি (রবিবার)  চট্টগ্রাম  জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজিত  গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে ভোটাধিকার  প্রয়োগের মাধ্যমে এ মালিকানা বুঝে নেয়া সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি  নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কিভাবে চলবে, সে রুপরেখা নির্ধারণ করবে। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে।  ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গোলাপী রঙের একটি  ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে  জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমূখর  পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোন প্রকার অপ্রীতকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না, দুস্কৃতিকারীদের কোন সুযোগ দেওয়া হবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ছাবি যেহেতু আপনাদের হাতে, তাই আনন্দমূখর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যান এবং নিজের মতামত প্রকাশ করুন।

উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন। এ বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে  মহাপরিচালকের সাথে  মতবিনিময় করেন। 



                                          

আরও খবর