নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিকদায়িত্ব" - সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

হতদরিদ্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করছেন সিটি মেয়র ডা শাহাদাহ হোসেন




চট্টগ্রামে রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর উদ্যোগে  হতদরিদ্র স্কুলের শিক্ষার্থীদের মাঝে   ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ নগরীর  একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজর সভাপতি  ফারিহা নওশীন  এর সভাপতিত্বে এবং  ছিলেন শাহরিয়ার কবিরের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ডা. সরোয়ার আলম, কাজি হাসানুজ্জামান শান্ত, জাহেদ হোসেইন চৌধুরী, সালমান হোসেন আকাশ, আবদুল্লাহ আল আরেফিন, নাভিদ নেওয়াজ, পংকজ, সিসান, জিলানীসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, "সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ঈদ শুধু ধনী-গরিব সবার জন্যই আনন্দের বার্তা নিয়ে আসে, তাই সমাজের সামর্থ্যবানদের উচিত এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া। রোটারেক্ট ক্লাব অফ চিটাগং হেরিটেজ-এর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুকরণীয়।"

তিনি আরও বলেন,  "আমাদের সমাজে অনেক শিশু দারিদ্র্যের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। এই ধরনের সহায়তা কার্যক্রম তাদের মুখে হাসি ফোটাতে পারে। আমি আশা করি, ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এই উদ্যোগে যুক্ত হবেন।"

মেয়র উপস্থিত তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শতাধিক হতদরিদ্র স্কুল শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। তারা নতুন পোশাক পেয়ে উচ্ছ্বসিত হয় এবং উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

এই মহতী আয়োজনের জন্য ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন,  "মানবতার কল্যাণে যারা কাজ করেন, তারা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। এই তরুণরা ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবতার সেবা করবে বলে আমার বিশ্বাস।"

আরও খবর