নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দরের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এসময় তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।  


৮ মে (বৃহস্পতিবার) চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লু -এর মেজবান হলে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ কর্তৃক আয়োজিত চট্টগ্রাম বন্দর বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিডা’র চেয়ারম্যান এই সব কথা বলেন।


চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরসমূহের উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে।


এ সময় তিনি আরো বলেন, সমৃদ্ধির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরকে ২০২৪ সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের কথা থাকলেও আজ বেজা চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৮০০ মিলিয়ন ডলার করা হয়েছে। আশা করছি এ টার্মিনাল আরো বেশি যুগোপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে।এতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।


বিশেষ অতিথির বক্তৃব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোঃ শফিকুল ইসলাম বলেন,অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরি বানাতে হবে যাতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে। এছাড়াও চট্টগ্রাম বন্দরের পণ্য সরবরাহ আরো দ্রুত সময়ে দিতে হবে যাতে বিদেশি বিনিয়োগ কারীদের আগ্রহ বাড়ে। চট্টগ্রাম বন্দরেকে পর্যাপ্ত আধুনিক যন্ত্রপাতি সংযোজন ও সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনতে হবে। 


বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার,বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দীন, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা ও ব্যাবসায়ী সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

আরও খবর