নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চট্টগ্রামে বালিশ চাপা দিয়ে শাশুড়িকে হত্যা, মেয়ে জামাই গ্রেপ্তার

চট্টগ্রামে বালিশ চাপা দিয়ে শাশুড়িকে হত্যা, মেয়ে জামাই গ্রেপ্তার




চট্টগ্রাম নগরীর বন্দর থানার কলসিদিঘির পাড় এলাকায় শ্বাসরোধে শাশুড়িকে হত্যার ঘটনায় মেয়ে  জামাই মো. আজিমকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত  আজিম কর্ণফুলী থানার শিকলবাহা  কলেজপাড়া এলাকার
মৃত আলী জোহরের ছেলে। তার পূর্ব পুরুষ মিয়ানমার থেকে কর্ণফুলী এসে বসতি গড়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত দুই মাস আগে আজিমের বাসায় উঠেন তার শাশুড়ি রুমা আক্তার ওরফে মঞ্জুরা বেগম। মঞ্জুরা বেগমের এক ছেলে দুই মেয়ে। মেয়ে পারভীন আক্তার ইপিজেডে একটি গার্মেন্টেসে চাকরি করতো। ছেলে আর্থিকভাবে অসচ্ছ্বল হওয়ায় মেয়ে পারভীন আক্তার তার মাকে  চট্টগ্রাম বন্দর থানাধীন কলসীদীঘি রোডস্থ কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর বিল্ডিংয়ের ৪র্থ তলায়  বাসায় এনে রাখেন। এ নিয়ে তার স্বামী আজিমের সাথে নানা সময় ঝগড়াঝাটি হতো। আজিম তার শাশুড়ি বাসায় থাকা নিয়ে মাঝে মাঝে স্ত্রী ও শাশুড়িকে মারধরও করতো। সর্বশেষ গত  রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে পারভীন আক্তার গার্মেন্টেসে চলে গেলে আজিম তার শাশুড়িকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে গলায় ওড়না পেচিয়ে লাশ জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল তার ভগ্নিপতি আজিমকে আসামি করে বন্দর  থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ সোমবার ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকা থেকে জামাই আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে ইয়াবা পাচারের মামলা আছে। এর আগে ২০১৮ সালে দুই হাজার ইয়াবা নিয়ে আজিম বায়েজিদ থানা পুলিশের হাতে আটক হয়েছিল।




আরও খবর