নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে সাংবাদিক হামলাকারী আসামী আটক শাস্তির দাবীতে প্রেস ক্লাবের মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মোহাম্মদ খালী এলাকায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক মাঈনুদ্দিন ও তার বড় ভাই প্রবাসী আবু ছৈয়দ গুরুতর আহত হয়। এ ব্যাপারে আবু ছৈয়দের স্ত্রী লুৎফুন্নিছা বাদী হয়ে চন্দনাইশ থানা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে পুলিশ আসামীকে আটক করে। চন্দনাইশ প্রেস ক্লাব মানববন্ধন করে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

১৪ জুন (শুক্রবার) সকালে সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক মাঈনুদ্দিনকে পাশ্ববর্তী আবদুস শুক্কুর কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। তাকে বাঁচাতে আসা তার ভাই বিদেশ ফেরত আবু ছৈয়দকেও হত্যার উদ্দেশ্যে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। তাদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আবু ছৈয়দের স্ত্রী লুৎফুন্নিছা বাদী হয়ে আবদুস শুক্কুরকে আসামী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু করে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিছু আলামত উদ্ধার করেন এবং আসামীকে দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম। এইদিকে সাংবাদিক মাঈনুদ্দীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চন্দনাইশ প্রেস ক্লাব গতকাল শুক্রবার বিকেলে দোহাজারী সদরে মানববন্ধনের আয়োজন করেন। প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ, সামাজিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম রাহি, সাংবাদিক যথাক্রমে আজগর আলী সেলিম, এম.এ হামিদ, আবু তালেব আনছারী, শাহনুর দস্তগীর, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এস.এম রাশেদ জাকের হোসেন, আরফাত হোসেন, আয়ুব মিয়াজী, জাবের বিন রহমান আরজু, মুনতাছির মামুন, হকার নুরুল আমিন প্রমূখ।   


Tag
আরও খবর