জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী

চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ

চট্টগ্রামের চন্দনাইশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৭২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সব মিলিয়ে বৃত্তি পেয়েছে ১০৬ জন শিক্ষার্থী।

 

এর আগে গত ৪ সেপ্টেম্বর (শুক্রবার) গাছবাড়ীয়া সরকারি কলেজে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৫টি মাধ্যমিক স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

 

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আনিশা গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিরু, বিএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফ্রোবেল একাডেমির অর্থ, হিসাব ও প্রশাসন বিভাগের প্রধান মো. আমজাদ হোসেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ জনি, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মীর মনজুর, ফুলকুঁড়ি পাবলিকেশন্সের প্রতিনিধি ওবাইদুর রহিম, চন্দনাইশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খায়ের আহমদ রুবেল, তরুণ শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মিনহাজ খান এবং বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন।

 

এ সময় সহকারী পরিচালক আরফাত হোসেন এবং সদস্য বাবলু, সাঈদ, মিনহাজ, নাছরিন, তুহিন, রিয়া, আকরিমা ও জিন্নাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে ট্যাব, ব্যাগ, শিক্ষা উপকরণ ও সনদ দেওয়া হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত অপর ১০৫ জন শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার দেওয়া হবে। শিগগিরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হবে।

 

বৃত্তি পরীক্ষার পরিচালক মো. তারেক হোসাইন বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

 

 

Tag
আরও খবর