নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে আগামী ৯ সেপ্টেম্বর রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত হবে।

গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, চন্দনাইশ উপজেলা ও পৌরসভা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এ কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের সিরিকোট দরবার শরীফের পীরে তরিকত ছৈয়দ মুহাম্মদ সাব্বির শাহ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন একই দরবারের শাহজাদা ছৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও ছৈয়দ আকিব আহমদ শাহ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কনফারেন্স প্রস্তুতি কমিটির সদস্যসচিব মো. নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবুল মনসুর, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কনফারেন্স প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক মাওলানা ছৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী, হাবিবুল্লাহ মাস্টার, অধ্যাপক আবদুল মান্নান, মোরশেদুল আলম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন মানিক, শাহ্নেওয়াজ চৌধুরী শুভ, মোজাম্মেল হক তালুকদার, শফিউর রহমান, তহিদুল মোস্তফা, মহরম আলী, সরোয়ার উদ্দিন, ফেরদৌস আলম প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে গাউছিয়া কমিটি বাংলাদেশ মক্কা শাখা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানসূচিতে বাদে জোহর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদ, হামদ, নাতে রাসুল, ‘মিলাদুন্নবী’ শীর্ষক আলোচনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ মাহফিলে চন্দনাইশ ও পার্শ্ববর্তী উপজেলার প্রায় ৩০ হাজার মুসল্লি এবং ১৫ হাজারের বেশি নারী জামায়াতে অংশ নেবেন বলে পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান সফল করতে ৩১ সদস্যবিশিষ্ট কনফারেন্স প্রস্তুতি কমিটিসহ ২১টি উপ-কমিটি গঠন করা হয়েছে। মহিলা প্যান্ডেলের জন্য ১৫০ জন স্বেচ্ছাসেবক এবং কনফারেন্সের জন্য ৩০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। প্রধান মেহমানের নিরাপত্তায় চন্দনাইশ থানা পুলিশের ৫০ জন সদস্য দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া অনুষ্ঠানে তকরির করবেন অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিউর রহমান, অধ্যক্ষ মুফতি কাজী মো. আবদুল ওয়াজেদ, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বকতিয়ার, ড. মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভী ও মাওলানা জয়নাল আবেদীন।

 

Tag
আরও খবর