জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। ২২ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন, নৃত্য, কবিতা, অভিনয় ও নজরুলসংগীতে বিভিন্ন গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৬০ জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ফলাফল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

প্রকাশিত ফলাফল সম্পর্কে প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী জানান, প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের উপজেলা পর্যায় থেকে পুরস্কৃত করা হবে। পর্যায়ক্রমে মাদ্রাসা ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— চিত্রাঙ্কনে প্রাথমিক ক গ্রুপে আজীজা সাইফুন আয়েদা, খ গ্রুপে শঙ্খনীল দাশ; মাধ্যমিক ক গ্রুপে অর্পা চৌধুরী এবং খ গ্রুপে আবিদা সুলতানা আনিকা। নৃত্যে প্রাথমিক ক গ্রুপে আয়েন্ত্রী দাশ, খ গ্রুপে দেবজ্যোতি দাশ দিপ; মাধ্যমিক ক গ্রুপে অরিত্র দে রাজ এবং খ গ্রুপে রাতুল সামন্ত। কবিতায় প্রাথমিক ক গ্রুপে হাসান ইফতিজা নূর, খ গ্রুপে মেহরাব তালুকদার আনান; মাধ্যমিক ক গ্রুপে নাফিসা মোবাশশিরা এবং খ গ্রুপে উম্মে আয়মন রুপকথা। অভিনয়ে প্রাথমিক ক গ্রুপে তনুশ্রী দে, খ গ্রুপে ওয়াজিহা; মাধ্যমিক ক গ্রুপে আফরা আনজুম এবং খ গ্রুপে ফাতেমা নুর আলিফা। নজরুলসংগীতে প্রাথমিক ক গ্রুপে তনুশ্রী দে, খ গ্রুপে অনুরাগ বড়ুয়া; মাধ্যমিক ক গ্রুপে রুমী ভট্টাচার্য্য এবং খ গ্রুপে ইন্দিরা বৈরাগী নির্ঝরা ১ম স্থান অর্জন করেছে।

 

Tag
আরও খবর