চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে ২২ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে চিত্রাঙ্কন, নৃত্য, কবিতা, অভিনয় নজরুলসংগীতে বিভিন্ন গ্রুপে ১ম, ২য় ৩য় স্থান অর্জনকারী প্রাথমিক মাধ্যমিক পর্যায়ের ৬০ জন প্রতিযোগীর তালিকা প্রকাশ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিযোগিতা উদযাপন কমিটির সভাপতি মো. আব্দুর রহমান স্বাক্ষরিত ফলাফল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে

প্রকাশিত ফলাফল সম্পর্কে প্রতিযোগিতা উদযাপন কমিটির সদস্যসচিব ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিঠু চৌধুরী জানান, প্রতিটি ইভেন্টে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে ২য় ৩য় স্থান অর্জনকারীদের উপজেলা পর্যায় থেকে পুরস্কৃত করা হবে পর্যায়ক্রমে মাদ্রাসা কলেজ পর্যায়ের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে

জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা হলেনচিত্রাঙ্কনে প্রাথমিক গ্রুপে আজীজা সাইফুন আয়েদা, গ্রুপে শঙ্খনীল দাশ; মাধ্যমিক গ্রুপে অর্পা চৌধুরী এবং গ্রুপে আবিদা সুলতানা আনিকানৃত্যে প্রাথমিক গ্রুপে আয়েন্ত্রী দাশ, গ্রুপে দেবজ্যোতি দাশ দিপ; মাধ্যমিক গ্রুপে অরিত্র দে রাজ এবং গ্রুপে রাতুল সামন্তকবিতায় প্রাথমিক গ্রুপে হাসান ইফতিজা নূর, গ্রুপে মেহরাব তালুকদার আনান; মাধ্যমিক গ্রুপে নাফিসা মোবাশশিরা এবং গ্রুপে উম্মে আয়মন রুপকথাঅভিনয়ে প্রাথমিক গ্রুপে তনুশ্রী দে, গ্রুপে ওয়াজিহা; মাধ্যমিক গ্রুপে আফরা আনজুম এবং গ্রুপে ফাতেমা নুর আলিফানজরুলসংগীতে প্রাথমিক গ্রুপে তনুশ্রী দে, গ্রুপে অনুরাগ বড়ুয়া; মাধ্যমিক গ্রুপে রুমী ভট্টাচার্য্য এবং গ্রুপে ইন্দিরা বৈরাগী নির্ঝরা ১ম স্থান অর্জন করেছে

 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024