জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী দোহাজারী হাজারীরদিঘিতে স্থানীয় প্রশাসনের কোনো প্রকার অনুমোদন ছাড়াই বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে লাখ লাখ টাকার বড়শী প্রতিযোগিতা। কোনো নির্দিষ্ট আইনি কাঠামো বা সরকারি অনুমোদন না থাকায় প্রায় ৪০ বছর ধরে প্রশাসনের নীরব সমর্থনে এই প্রতিযোগিতা ও বিপুল অংকের আর্থিক লেনদেন চলছে বলে জানা গেছে।

সম্প্রতি গত ১৯ জুন, ২৪ জুলাই, ২১ আগস্ট ও ১১ সেপ্টেম্বর চার দফায় ঐতিহ্যবাহী এই দিঘীতে বড়শী প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২১ আগস্টের আয়োজনে মোট ৯২টি আসনের ব্যবস্থা রেখে প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৭৫ হাজার টাকা। কথিত ভিআইপি সুবিধা প্রদানসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্য করে আয়োজক কমিটি। তবে সর্বশেষ ১১ সেপ্টেম্বরের আয়োজনে আশানুরূপ প্রতিযোগী না মেলায় সিট বিক্রি কম হওয়ায় আয়োজকদের লোকসান হয়েছে বলে জানান দিঘির মালিকের ম্যানেজার।

দিঘির ম্যানেজার মোহাম্মদ আবছার জানান, এবার প্রতিযোগিতায় ১ম পুরস্কার ১৫ লাখ টাকা, ২য় পুরস্কার ৭ লাখ টাকা, ৩য় পুরস্কার ৩ লাখ টাকা, ৪র্থ পুরস্কার ২ লাখ টাকার প্রাইজবন্ডসহ মোট ১৬টি আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। সিটের আকাশচুম্বী মূল্য সত্ত্বেও কুমিল্লা ও ফেনীতে একই দিনে প্রতিযোগিতা থাকায় এবার মাত্র ৫৫ জনের অধিক প্রতিযোগী অংশ নেন।

এদিকে লাখ লাখ টাকার প্রাইজবন্ড ও অর্থ লেনদেনের এই বিশাল আয়োজন নিয়ে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের কোনো অনুমতিপত্র বা ছাড়পত্র ছাড়াই কীভাবে এত বড় বড়শী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

অনুুমোদনের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জানান, এই ধরণের অননুমোদিত বা আর্থিক লেনদেনভিত্তিক বড়শী প্রতিযোগিতার জন্য জেলা প্রশাসন থেকে কোনো প্রকার অনুমতি দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলার অবনতি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদারের সাথে বারবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

কোনো সুস্পষ্ট আইনি নীতিমালা না থাকার সুযোগে চার দশক ধরে প্রশাসনের চোখের সামনে এভাবে কোটি টাকার অননুমোদিত বড়শী প্রতিযোগিতার নামে জুয়ার আসর চললেও তা বন্ধে বা জবাবদিহিতার আওতায় আনতে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না।

Tag
আরও খবর