নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সেচ্ছাসেবকলীগ নেতা সুমনের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমনের বিরুদ্ধে সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ এনে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।  বুধবার (২২ মে) বিকেলে দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য আরাফা বেগম লিখত বক্তব্য পাঠের মাধ্যমে অভিযোগ তুলেন, গত ২১ মে রাত অনুমান ৮.১৫ টায় সুমনের নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে তার বসতবাড়ি হামলা ও লুটপাট করে। এ সময় তার বাড়ি থাকা ১২ ভরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন,  পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগ কাজে লাগিয়ে একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা দেশীয় অস্ত্র-শস্ত্র লোহার রড, লাঠি ও ইট দিয়ে সুমন তার বসতবাড়িতে হামলা চালাই। এ সময় বাড়ির প্রধান ফটকের ধরজা ভিতর থেকে বন্ধ করে দেয়। পরে আমি এবং আমার ছেলের স্ত্রীরা চিৎকার করলে সুমন আমাকে এবং আমার ছেলের বউদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করে। এছাড়াও সন্ত্রাসীরা আমার ঘরের কাঁচের জানালা, বসতবাড়ির টিন ও রান্না ঘর ভাংচুর করে।  পরে ভিটার গাছপালা কেটে দিয়ে জোরপূর্বক আমার রান্নাঘর দখলের চেষ্টা করে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় আমাকে সহ আমার পরিবারের সদস্যদের প্রাণে হত্যা চেষ্টাসহ বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। 


উল্লেখ্য, অভিযোগে তিনি আরো বলেন, সুমনের দাদা মোনাফ কোম্পানি একজন সরকারি গেজেট ভুক্ত রাজাকার। এরপরেও সে কিভাবে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হয় তা নিয়ে সর্বত্র সমালোচনা রয়েছে। অসহায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চেয়ে উপজেলা প্রশাসন ও এমপির সু-দৃষ্টি কামনা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ ও উপজেলার বিভিন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

Tag
আরও খবর