নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে ৬ জনকে জরিমানা

চলতি বছর রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে, এজন্য সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে রমজানে চট্টগ্রাম চন্দনাইশ উপজেলায় ভোক্তার সঙ্গে প্রতারণার অভিযোগে মোবাইল কোর্ট অভিযানে ৬ দোকানদারকে ১১ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরে কঠোরভাবে বাজার মনিটরিং এর সময় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মাধ্যমে ভোক্তার সঙ্গে অনিয়মে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনে ১১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

জানতে চাইলে ডিপ্লোমেসি চাকমা বলেন, রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। ব্যবসায়ীদের এখন থেকেই সচেতন করতে অর্থদণ্ড দেয়া হচ্ছে। এরই মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলাধীন গাছবাড়িয়ার আলী আকবরের ছেলে আলাউদ্দিনকে ১ হাজার, চৌধুরী পাড়ার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমানকে ১ হাজার, উত্তর হাশিমপুরের মৃত নন্না মিয়ার ছেলে মো. কামালকে ২ হাজার, বৈলতলীর মো. বদিউল আলমের ছেলে মো. আনিসকে ৩ হাজার, হাজীর পাড়ার শফিউর রহমানের ছেলে মো. বোরহানকে ২ হাজার, গাছবাড়িয়ার মৃত খুইল্ল্যা মিয়ার ছেলে মুন্সি মিয়াকে ২ হাজারসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। এই জরিমানা করে তাদেরকে সতর্ক করা হচ্ছে, পরে একই অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। 

উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি পরিদর্শক মাজেদা আক্তার, থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসসের কর্মকর্তা ও কর্মচারীরাগণ।


Tag
আরও খবর