নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চন্দনাইশে গাড়ি চাপায় নিহত-১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত ও আহত হয়েছে ১ জন। ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ১১ টার দিকে চন্দনাইশ উপজেলার দক্ষিণ গাছবাড়ীয়ার কলঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড শংকুর কুল এলাকার ছলিমার বর বাড়ীর মৃত আহমদ নবীর ছেলে ইয়াকুব নবী (৫৫) ও তার নাতনী সিরাজুল ইসলামের মেয়ে কাইফা (৪) মেয়ের শ্বশুড় বাড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে নিজ বাড়ি ধোপাছড়িতে ফিরে যাচ্ছিলেন।
রাস্তা পার হওয়া সময় বেপরোয়া দ্রুতগামী শাহ আমিন বাস, গাড়ি নং চট্টগ্রাম জ ১১-০০৬৯ ধাক্কায় ছিটকে পড়ে যায় কাইফা, আহত হয়ে পড়ে থাকেন ইয়াকুব নবী। তাৎক্ষণিক শাহ আমিন বাসের অজ্ঞাতনামা ড্রাইভার বাসটি নিয়ন্ত্রণে করতে পিছনে ব্যাক দিলে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ইয়াকুব নবী।
পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়াকুব নবীকে মৃত ঘোষণা করেন এবং কাইফাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোঃ এরফান জানান, তাদের একদল পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং গাড়িটি জব্দ করে। চন্দনাইশ থানায় এফআইআর লিপিবদ্ধ করা জন্য তথ্য প্রেরণ করেন। গাড়িটির মালিকানা ও ড্রাইভারকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর